• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শিক্ষাবোর্ডে শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠান

Dinajpur Education Boardদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষাবোর্ডে ফলাফলের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম হয়েছে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ কলেজের ৮৪১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ও ৮৩৯ জন জিপিএ-৫ পেয়েছে৭৫৩ জন। দ্বিতীয় রংপুর ক্যাডেট কলেজ। এ কলেজের ৫৪ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ৫৪ জনই জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় হলিল্যান্ড কলেজ দিনাজপুর। এ কলেজের ৭৬ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। চতুর্থ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রংপুর। এ কলেজের ৪৬৫ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৯৬ জন। পঞ্চম সৈয়দপুর সরকারী টেকনিক্যাল কলেজ। এ কলেজের ২৩২ জনের মধ্যে ২৩১ উত্তীর্ণ হয়েছে এবং জিজপিএ-৫ পেয়েছে ১৬২। ষষ্ঠ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ পার্বতীপুর। এ কলেজের ৩৩৮ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৯৬ জন।
সপ্তম দিনাজপুর সরকারী কলেজ। এ কলেজের ৭৯৯ জনের মধ্যে ৭৬৬ উত্তীর্ণ হয়েছে এবং ২৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। অষ্টম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রংপুর। এ কলেজের ২৫৬ জনের মধ্যে ২৫৫ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৩৮ জিপিএ-৫ পেয়েছে। নবম সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ। এ কলেজের ৩৪৫ জনের মধ্যে ৩৪৩ উত্তীর্ণ হয়েছে এবং ১০৩ জন জিপিএ-৫ পেয়েছে। দশম কারমাইকেল সরকারী কলেজ। এ কলেজের ৯০৮ জনের মধ্যে ৮৭১ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৫৯ জন জিপিএ-৫ পেয়েছে। ১১তম রংপুর সরকারী কলেজ। এ কলেজের ১৩৫৭ জনের মধ্যে ১২৩৯ উত্তীর্ণ হয়েছে এবং ২৫৮ জিপিএ-৫ পেয়েছে। ১২তম গাইবান্ধা সরকারী কলেজ। এ কলেজের ৯২২ জনের মধ্যে ৮৩৫ উতত্তীর্ণ হয়েছে এবং ১৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। ১৩তম  সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ কলেজের ৪১৬ জনের মধ্যে ৪১৪ জন উত্তীর্ণ হয়েছে এবং ৭৪ জন জিপিএ-৫ পয়েছে। ১৪তম দিনাজপুর সরকারী মহিলা কলেজ। এ কলেজের ৮৯২ জনের মধ্যে ৮১১ জন উত্তীর্ণ হয়েছে এবং ৬১ জন জিপিএ-৫ পেয়েছে। ১৫তম নীলফামারী সরকারী কলেজ। এ কলেজের ৫৯৩ জনের মধ্যে ৫৩১ জন উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। ১৬তম ঠাকুরগাঁ সরকারী কলেজ। এ কলেজের ৮১৭ জনের মধ্যে ৬৯৮ উত্তীর্ণ হয়েছে এবং ৫৮ জিপিএ-৫ পেয়েছে। ১৭তম কড়িগ্রাম সরকারী মহিলা কলেজে। এ কলেজের ৭০১ জনের মধ্যে ৫৯৬ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। ১৮তম পঞ্চগড় সরকারী মহিলা কলেজ। এ কলেজের ৬৭৩ জনের মধ্যে ৫৫১ জন উত্তীর্ণ হয়েছে এবং ৫৬ জিপিএ-৫ পেয়েছে। ১৯তম সানফøাওয়ার স্কুল এন্ড কলেজ। এ কলেজের ২২৬ জনের মধ্যে ২২৪ জন উত্তীর্ণ হয়েছে এবং ২৮ জন জিপিএ-৫ পেয়েছে। এবং ২০তম রংপুর জাহেদা খাতুন বালিকা বিদ্যালয় ও কলেজ। এ কলেজের ৬২ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ১০ জন জিপিএ-৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ