• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর শিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের তাৎক্ষনিক সংবর্ধণা

H-S-C1-14সিসিনিউজ: এইচ.এস.সি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৈয়দপুর উপজেলা শাখা। আজ বুধবার ফলাফল ঘোষণার পর তাৎক্ষনিক ওই সংবর্ধণার আয়োজন করা হয়। শহরের একটি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ প্লাস ও উত্তীর্ণ শতাধিক ছাত্রদের ওই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মুহিত।
সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শরীফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর শহর শাখার সভাপতি মোঃ সাহ্বাজ উদ্দিন সবুজ, সৈয়দপুর কলেজ শাখার সভাপতি মোঃ আরশাদ আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রদের মধ্যে মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন করে মেধাবী ও আদর্শ নাগরিক তৈরিই ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য। বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে ছাত্রদের কর্ণকুহরে ইসলামের সুমহান দাওয়াত ও মুক্তির বাণী পৌঁছে দিতে হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট ও একাডেমী অনুসংগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ