• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবিতে বৃহস্পতিবার থেকেই ভর্তির আবেদন শুরু

uniসিসিনিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার শুরু হয়ে ৩১ আগস্ট শেষ হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় কলা ও মানবিক অনুষদ ছাড়া সব অনুষদে ইউনিট ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ২-৩ দিনের মধ্যেপ্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১৭ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

বুধবার চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ