• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে দায় সরকারের- মহানগর বিএনপি

mirja abbasঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মসূচি শান্তিপূর্ণ হবে উল্লেখ করে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, আগামী ১৬ আগস্টের মৌনমিছিল ও ১৯ আগস্টের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হবে। এতে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে এর দায় সরকারকে নিতে হবে।

বুধবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত মহানগরবিএনপির যৌথ সভার শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি কর্মসূচিতে কোন প্রকার বাধা না দেয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

২০ দলীয় জোট কর্মসূচি ঘোষণা করায় সরকার আতঙ্কিত উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই বলে সরকারের মন্ত্রী-এমপিরা হাঁকডাক দিচ্ছেন অথচ সরকার আতঙ্কিত হয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করছে।’

এসময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া আমাদের দল গোছাতে বলেছেন বিশৃঙ্খলা করতে বলেননি। গণতন্ত্রে মিটিং মিছিল করার ক্ষমতা রয়েছে। এটা যদি বিশ্বাস করেন তাহলে কেন মিটিং মিছিলের গলা টিপে ধরছেন? আমাদের মিছিল ও মিটিং এর জন্য অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে না। মিছিল মিটিং দেখে ভয় পেলে ক্ষমতা চালাবেন কেমন করে? সামনে আরো দিন বাকি রয়েছে।’

তিনি জানান, ‘আগামী ১৬ আগস্ট রাজধানী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল ৩ টায় মৌন মিছিল বের হবে। এবং ১৯ আগস্ট বিকাল ৪ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।’

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে যৌথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ