আশরাফুল হক নয়ন, নওগাঁ : প্রথম বারের মত এইচএসসি পরীক্ষা-২০১৪ সালে অংশ গ্রহন করে নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিকাপুর চককালিকাপুর স্কুল এন্ড কলেজ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ১জন। পরীক্ষা দিয়েছিল বিজ্ঞান বিভাগ থেকেই। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফলাফল শূন্য।
এই ফলাফলের ব্যাপারে কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আলিম জানান, আমার স্কুলের এসএসসি রেজাল্ট পর পর ৫ বার শতভাগ পাস করার রেকর্ড রয়েছে। কিন্তু প্রথম যখন এইচএসসি শাখা খোলা হয় তখন পাঠদানের অনুমতি পেতে অনেক দেরি হওয়ার কারনে ছাত্র-ছাত্রী ভর্তি করাতে পারি নাই। অনেক কষ্ট করে ২জন ছাত্রকে ভর্তি করায়। তাদের মধ্যে ১জন এইচএসসি পরীক্ষা-২০১৪ অংশ গ্রহন করে। আমার জানা মতে সে সকল পরীক্ষায় অংশ গ্রহন করে নাই। আশা করছি সামনে বার অনেক ভাল ফলাফল হবে।
এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক মো: এনামুল হক জানান, রেজাল্টের বিষয়টি নিয়ে তিনি কলেজের ম্যানেজিং কমিটির সাথে মিটিং করে শিক্ষার মান উন্নয়নে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে।