সিসিনিউজ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।
এর পর জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ, তিন বাহিনীর প্রধান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। এরপর তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।