• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে চেয়ারম্যানের হাতে নির্যাতিত গৃহবধু নিখোঁজ

PARBATIPUR PIC 16.08একরামুল হক বেলাল, সিসিনিউজ: পার্বতীপুরে মঙ্গলবার রাতে সায়মা(৩৫) খোলাহাটি থেকে তার গ্রামের বাড়ী যাওয়ার পথে অপহরন হয়েছে। অপহৃতা সায়মা উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের শাহাদত হোসেনের কন্যা। সায়মা তার মাকে মোবাইলে ফোনে জানায়, আমাকে মাফ করে দিও, আমাকে সন্ত্রাসীরা অপহরন করেছে। হয়তো তারা আমাকে মেরে ফেলবে। অপরহরনের স্থান বলার পূর্বেই সায়মার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এ সংবাদ পাওয়ার পর সায়মার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুজির পরও তার কোন সন্ধান পায়নি। ১৩ আগষ্ট পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ পেয়েছে বলে অফির্সাস ইনর্চাজ মাহামুদুল আলম জানিয়েছেন।
জানা যায়, একই গ্রামের প্রতিবেশী নুর আলমের পুত্র মুদি দোকানদার সাগর (২৮) ছায়মার কাছ থেকে ৬৭ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে সাগর তাল-বাহানা করতে থাকে। শেষে নিরুপায় হয়ে গৃহবধু সায়মা বিষয়টি থানা ও চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ দেন। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উভয়পক্ষকে শালিসে ডাকলেও সাগর না আসায় আবারও চেয়ারম্যানের নিজ বাড়িতে শালিসী বৈঠকের ডাক দেন। গৃহবধু নির্দিষ্ট দিনে বৈঠকে উপস্থিত হলেও রহস্য জনক কারনে চেয়ারম্যান পূনরায় পরদিন  বৈঠকের দিন ধার্য করেন। গৃহবধু সায়মা খাতুন আরো জানান, চেয়ারম্যান বিবাদী পক্ষের লোকজনের কাছ থেকে প্রায় আধা ঘন্টা ঘটনার বর্ননা শুনেন। পরে সায়মা ঘটনার বর্ননা করতে গেলে চেয়ারম্যান মাত্র ২ মিনিট সময় বেঁধে দেয় তাকে। সেই সাথে সাক্ষী উপস্থাপন করতে চাইলেও চেয়ারম্যান বলেন তুমি ৫০ জন সাক্ষী আনলেও তোমার কথা আমি বিশ্বাস করি না। তোমার মতো নষ্টা ও পতিতা মেয়ের বিচার আমি করব না। প্রতিবাদ করলে এক পর্যায়ে চেয়ারম্যান সায়মাকে লাথি মেরে বারান্দা থেকে নিচে ফেলে দেয়। চড় থাপ্পর মেরে চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে শালিস থেকে রাস্তায় বের করে দেয়। এ ঘটনায় সায়মা চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করে। চেয়ারম্যান ও তার সহযোগীরা জামিন পেয়েই তারা আমার উপর নানা রকম হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ নিয়ে সায়মা আবারও দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সি,আর,পি,সি আদালতে আরো একটি মামলা দায়ের করার পর থেকেই চেয়ারম্যানসহ অন্যান্য সহযোগিরা বর্তমানে নির্যাতিতা সায়মাকে প্রকাশ্য দিবালোকে এসিড নিক্ষেপসহ হত্যার হুমকি দিয়ে আসছিল বলে নির্যাতনের শিকার চেয়ারম্যানের সাবেক ম্যানেজার  রওশন আলী জানায়।
ছায়মা অপহরনের ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ ছায়মাকে উদ্ধার করতে পারেনি। শুত্র“বার রাত ৯টার দিকে অপহৃতা সায়মার আতœীয় ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের আঃ লীগের সভাপতি তারিকুল ইসলাম, সাধানর সম্পাদক ও মুক্তিযোদ্ধা রিয়াজ মাহামুদ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম এবং যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম রাজা থানায় খোজ নিতে এলে এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসাস ইনর্চাজ মাহামুদুল আলম বলেন, অপহরন মামলা দায়ের হতে আরো ৫/৬দিন সময় লাগবে। তবে অপহৃতা উদ্ধারের তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ