• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধরলা নদীর তীব্র ভাঙ্গনে দিশেহারা শত শত পরিবার

photoজাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তীব্র নদীভাঙ্গন দেখা দিয়েছে। গত দু’দিন ধরে পানি বৃদ্ধির সাথে সাথে ধরলা নদীর তীব্র ভাঙ্গন ও পানি বৃদ্ধি হওয়ায় তলিয়ে যাচ্ছে শত শত বিঘা আবাদী জমি। বিলিন হয়ে যাচ্ছে কয়েকটি গ্রাম। ছোট হচ্ছে ফুলবাড়ী উপজেলার মানচিত্র। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত খেয়া ঘাটের পশ্চিম মাথা যোতিন্দ্রনারায়ন গ্রাম থেকে ফুলবাড়ী-লালমনিরহাট সংযোগ পাকা সড়কের প্রায় প্রায় ১কিলোমিটার পাকা রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সড়কটি ভেঙ্গে যাওয়ায় হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। চর যোতিন্দ্রনারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরযোতিন্দ্রনারায়ন আদর্শ গ্রামটি ভাঙ্গনের মুখে পড়েছে। ভাঙ্গনের কবলে উপজেলার নাওডাঙ্গা গোড়ক মন্ডল, বড়ভিটা পুর্ব ধনিরাম, পশ্চিম ধনিরাম, ফুলবাড়ী ইউনিয়নের প্রাণকৃষ্ণ, শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী, রোশন শিমুলবাড়ী, রামপ্রসাদ, দক্ষিন সোনাইকাজী গ্রামগুলোর নদী গভে বিলিন হয়ে গেছে। ভাঙ্গন কবলিত মানুষগুলো মাথা গোজার ঠাইয়ের জন্য স্থান নিচ্ছে ওয়াবদা বাধে। কিবাং অন্যের জমিতে।  নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা না নিলে উপজেলার মানচিত্র হারিয়ে যাতে পারে।
এ ব্যাপারে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, ভাঙ্গনে শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। হুমকিতে রয়েছে আরও দেড় হাজার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ