• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫ দিনের রিমান্ডে ইনকিলাবের বার্তা সম্পাদক

inQulabঢাকা: দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার গভীর রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের এ মামলায় রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের ইনকিলাব কার্যালয় থেকে ওয়ারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দারের করা মামলার আসামি হিসেবে রবিউল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যান পুলিশ।

গত সোমবার দৈনিক ইনকিলাবে প্রকাশ হয়‘প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে পুলিশ এ অভিযান চালায়। পুলিশ সদর দফতরের এআইজি (প্লানিং অ্যান্ড রিচার্স) প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অযোগ্য লোকদের পদায়ণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়।

১৮ আগস্ট ইনকিলাব-এ প্রকাশিত খবরের কারণে প্রলয় কুমার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ইনকিলাবে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ ছাড়া পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ