• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইমরান খানকে আদালতের সমন

52fe327e6053aআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) দলের নেতা সাবেক ক্রিকেটার ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (প্যাট) নেতা তাহিরুল কাদরির ওপর সমন জারি করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এজন্য আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে এই দুই নেতাকে। দল দুটির চলমান আন্দোলনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে করা একটি পিটিশনের প্রেক্ষিতে আদালত এই সমন জারি করে।

এদিকে পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও প্যাটের প্রধান কাদরি দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আলোচনার ব্যাপারে সম্মত হয়েছেন। তবে একই সঙ্গে সরকারের কাছে ৬টি দাবিও জানিয়েছে পিটিআই। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, নওয়াজ শরিফ এবং তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ, নির্বাচন পদ্ধতি সংস্কার, পুনঃনির্বাচন। এর আগে পার্লামেন্ট পিটিআই ও প্যাট সমর্থকরার দেশটির পার্লামেন্ট ভবন ঘিরে ফেললে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

ইমরান খানের নেতৃত্বাধীন দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি) নওয়াজের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে ইসলামাবাদের রেড জোন এলাকায় প্রবেশ করে। ওই এলাকাটিতে পাকিস্তানের প্রায় সব সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

দেশটির স্বাধীনতা দিবস ১৪ আগস্ট ২০১৩ সালের নির্বাচনে কারচুপির প্রতিবাদে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে পিটিআই ও প্যাটকর্মীরা। ২০১৩ সালের ওই নির্বাচনে ৩৪২টি আসনের মধ্যে ১৯০টি জয় পেয়ে সরকার গঠন করে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন)। ওই নির্বাচনে ৩৪টি আসনে জয়লাভ করে দ্বিতীয় বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে পিটিআই। এছাড়া একটি প্রদেশের সরকার গঠন করতে সক্ষম হয় দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ