• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পেছালেন অভিনেত্রী দীপিকা

dipikaবিনোদন ডেস্ক: গত বছরটা যাচ্ছে-তাই রকম হিটমেকার হিসেবে পরিচয় তৈরি করে নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বছরের শুরুর রেস টু থেকে শুরু করে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এঙ্প্রেস আর এক্কেবারে বছর অন্তে রামলীলা দিয়ে যে পর্যায়ক্রমিক হিটের বর্ষণ ঘটিয়েছিলেন, সেটা অনেকটাই চুপসে গেছে এবার। একমাত্র অ্যানিমেটেড ফিল্ম কোচাদাইয়ায় তার দেখা মেলে মোশন ট্র্যাক করা অ্যানিমেটেড চরিত্রের বরাতে। কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? দীপিকা অনুসারীদের তাই প্রতীক্ষায় থাকতে হচ্ছে বহুদিন ধরেই। কথা ছিল দুই দিন বাদে ‘ফাইন্ডিং ফানি’ দিয়ে অর্জুন কাপুরের হাত ধরে আবার বড় পর্দায় প্রিমিয়ার হবে দীপিকার। কিন্তু সে প্রতীক্ষাও দীর্ঘায়িত করতে হচ্ছে আরও এক মাস। কারণ, চলচ্চিত্রের কেন্দ্রীয় অধিকর্তাদের ছাড়পত্র এখনও মেলেনি ছবিটির। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি ছবিটি অবমুক্ত হতে পারে বলে ‘ফাইন্ডিং ফানি’র পরিচালক সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ