শরীফুল ইসলাম, চাঁদপুর: দীর্ঘ প্রায় অর্ধযুগের প্রতিক্ষিত জেলা ফুটবল লীগের পর্দা উন্মোচন হলো। চাঁদপুর ষ্টেডিয়ামে শুক্রবার যে পরিমান দর্শকের উপস্থিতে হয়েছে তাতে করে অনেকেরই ৮০‘র দশকের ফুটবল উন্মদনার কথা মনে পরে যায়। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রাউন সিমেন্ট জেলা ফুটবল লীগ উপভোগের জন্য প্রায় ১০ হাজারের মতো ফুটবল প্রেমী দর্শক গ্যালারীতে উপস্থিত হয়েছে। বিকাল ৩টা থেকেই গ্যালারীতে দর্শক আসতে শুরু করে। এক পর্যায়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় গ্যলারী। এরপর পুরাণ বাজার ভাই ভাই ষ্পোটিং ক্লাবের জসিম উদ্দিন খান বাবুল, বাদল, অ্যাড কালাম সরকারে নেতৃত্বে একঝাঁক বিদেশী খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা বাদ্য যন্ত্র নিয়ে মাঠে প্রবেশ করে। অপরদিকে একই ভাবে মোহমেডান ষ্পোটিং ক্লাবের আবুল কাশেম, মজিব খন্দকার, শওকত আলী সহ অন্যান্য কর্মকর্তারা দেশী-বিদেশী খেলোয়াড়দের নিয়ে মাঠে প্রবেশ করে। এরপর বিকাল ৪ টা ১৩ মিনিটে বহু প্রতিক্ষিত খেলা শুরু হয়। খেলার প্রথম থেকেই একের পর এক আক্রমন ঠেকাতে থাকে মোহামেডানের রক্ষনভাগ। একাধারে আক্রমনে খেলার ১৪ মিনিটেই বিদেশী খেলোয়াড় ভাংগুরার দেওয়া পাসে ভাই ভাই ক্লাবের ১৫ নং জার্সিধারি বিষ্ণু খেলার প্রথম গোল করে। গোলের সাথে সাথেই গ্যালারীরতে থাকা ভাই ভাই সমর্থক গোষ্টির বাদ্যযন্ত্রের তাল বেড়ে যায়। অন্যদিকে অনেকটা থমকে যায় মোহামেডান শিবির। মাঝে মাঝে কিছু পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলার প্রথম অর্ধেকের বাঁশি বেঁেজ উঠে। ২য় অর্ধের খেলা শুরু হয় বিকাল ৫ টা ১০ মিনিটে। ২য় অর্ধে কিছুটা ঘুরে দাড়ায় সাদাকালো জার্সিধারি মোহামেডান। এ অর্ধেও থেমে থাকেনি ভ্ইা ভাইয়ের আক্রমন। মোহামেডানের অভিজ্ঞ গোল রক্ষক মোঃ আলী ভাই ভাই খেলোয়াড়দের কয়েকটি দুর্দান্ত শর্ট ফিরিয়ে দেয়। এতে করে নিশ্চিত গোল হজম করা থেকে বেঁেচে যায় মোহামেডান। খেলার ১০ মিনিটের মাথায় মোহামেডান ষ্পোটিং ক্লাবের ৬ নং জার্সিধারি খেলোয়াড়ের অনেকটা মাঝমাঠ থেকে গোল মুখে নেওয়া একটি চমৎকার শর্ট থেকে ভাই ভাই এনর গোল রক্ষককে বোকা বানিয়ে খেলায় সমতা আনে। এরপর একদিকে ভাই ভাই জেতার জন্য মরিয়া হয়ে উঠে অন্যদিকে মোহামেডান ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে কোনরকম খেলা চালিয়ে যায়। অবশেষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রাউন সিমেন্ট জেলা ফুটবল লীগ ২০১৪ এর উদ্বোধনি খেলা ১-১ গোলে সমতা হয়।
উদ্বোধনি খেলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সার্বিক ব্যবস্থানায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন জাতীয় পতাকা, পুলিশ সুপার মোঃ আমির জাফর ক্রীড়া পতাকা, সহ ক্লাব প্রতিনিধিরা ক্লাব পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতিক পায়রা বেলুন উত্তোলনের মধ্যে দিয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনি পর্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নইম দুলাল পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ওছমান গণি পাটওয়ারী, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, ফুটবল উপ-কমিটির সম্পাদক জিন্নাহ পাটওয়ারী, নতুন বাজার ক্রীড়া চক্রের সভাপতি এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুবাষ রায়, ক্রীকেট উপ কমিটির সম্পাদক অ্যাড জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সালাউদ্দিন মোঃ বাবর, ফুটবল উপ কমিটির কর্মকর্তা সাবেক জাতীয় খেলোয়াড় আনোয়ার হোসেন মানিক প্রমুখ। খেলায় ভাই ভাই স্পোটিং ক্লাবের পক্ষে খেলেন রাব্বি,মাইকেল, বাংগুরা,এরিক,হেনরি, ফেলকন, স্বপন (অধিনায়ক),সায়মন, বাংগুরা-২, কিংসান, বিষ্ণু অতিরিক্ত মিঠু। মোহামেডানের পক্ষে খেলেন মোঃ আলী, ফ্রাইট, মোস্তফা, সাইদ, সুশিল, বিদ্যান, সুফিয়ান, রাজন, ভিক্টোর, জুয়েল, সুজন। খেলা পরিচালনা করেন, শহিদুল ইসলাম লাল,হারুনুর রশিদ, মাহমুদুজ্জামান সুজন, সেলিম আহমেদ টুমু। আজকের খেলায় অংশ গ্রহন করবে ব্রাদার্স ইউনিয়ন বনাম পশ্চিম শ্রীরামদী ক্লাব।