• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে পৌনে ৪ লাখ জাল টাকা উদ্ধার, আটক ২

Taka-2সিসি ডেস্ক: টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়া থেকে তিন লাখ ৭২ হাজার ৫শ’ জাল টাকা, দুই হাজার ভারতীয় রুপি, জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২।
আজ রোববার দুপুর পৌনে ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচতলা একটি ভবনের চারতলা থেকে এগুলো উদ্ধার করা হয়।
এসময় নারায়ণগঞ্জের ফতুল্লার আবু তালেবের ছেলে বিল্লাল হোসেন নামে একজনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে কুষ্টিয়া থেকে মনির উদ্দিনের ছেলে ইউনুস আলী নামে আরো একজনকে আটক করা হয়।
র‌্যাব-১২-এর অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদ বিপিএম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে জাল টাকাসহ ইউনুস আলীকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার প্যারাডাইস পাড়ায় অভিযান চালিয়ে ওই বাসা থেকে জাল টাকাসহ টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় বিল্লাল হোসেনকে আটক করে র‌্যাব।
এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাল টাকা তৈরির কারিগর খান মোহাম্মদ ওয়াহেদুজ্জামান মিঠু পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তার ভিজিটিং কার্ড ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। তার ভিজিটিং কার্ডে লেখা রয়েছে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও বাংলাদেশ হিউম্যান রাইটস এর পরিচালক ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্যের পিএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ