হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় মটরসাইকেলের যন্ত্রাংশ, ২৮৮ প্যাকেট চকলেট, পটেটো ৪৭৩৮ প্যাকেট, আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), হিলি আইসিপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্যগুলো আটক করে। আটককৃত চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য প্রায় ৫লক্ষ ৩৫ হাজার টাকা। এ ব্যপারে বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আব্দুল হামিদ জানান, গত দুই দিনে সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্যগুলো ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক আশরাফ হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে উক্ত পণ্যগুলো আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সেগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়। জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমি বলেন চোরাচালান প্রতিরোধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদারের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।