• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় মডেল সপ্রাবি শিক্ষার্থীরা ক্লাস করছে পানি ডিঙ্গিয়ে

2121মিটুল চৌধুরী, সিসি নিউজ: জমে থাকা জলাবদ্ধতার পানি ডিঙ্গিয়ে প্রতিদিন ক্লাস করছে নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৪৯০ জন কোমলমতি শিক্ষার্থীরা। পানি দীর্ঘস্থায়ী হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে স্কুলটির শিক্ষার্থীসহ ১১ জন শিক্ষক।
সরেজমিনে শনিবার স্কুলটিতে দেখা যায় ১৯১০ সালে প্রতিষ্ঠিত পৌর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত স্কুলটির বেহাল চিত্র। সামান্য বৃষ্টিতে হাটু পানিতে পরিনত হয় স্কুলটি,  পুরো বর্ষাকাল জুড়ে এমন দৃশ্য থাকে জানালেন ওই স্কুলের সহকারী শিক্ষক মহুবার রহমান। ওই স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, দ্বিতীয় শ্রেনীর ছাত্রী পুজা ও আফিয়া জানায়, বৃষ্টির জমে থাকা পানি পার হতে পিছলে পরে পরনের কাপড়সহ বইখাতা ভিজে ফেলে আমাদেরকে ক্লাসে আসতে হয়। এ নিয়ে বারবার মৌখিক ভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলেও কাজের কাজ কিছ্ইু হয়নি বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা ফেরদৌসী খান্ম। তিনি আরও জানান স্কুলটিতে সমস্যা দীর্ঘ মেয়াদী। এখানে বেঞ্চ সংকটের কারণে ছাত্র-ছাত্রীদের গাদাগাদি করে বসাতে হয়। ৩টি টিউবওয়েল থাকলেও পানিতে বেশী মাত্রায় আয়রন থাকায় ছাত্র-ছাত্রীরা এ পানি খেতে চায় না। এদিকে পাশের পুকুরগুলো বন্ধ করে দেওয়ায় ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় স্কুলের মাঠের পানি অন্যত্র যেতে পারছে না। অচিরেই পানি নিঃষ্কাশনের ব্যবস্থা করে আমাদের এ দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে হবে। জানালেন স্কুলটির সহকারী শিক্ষিকা শিরিন আক্তার। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা মোঃ শাহজাহানের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কথা হয় স্কুলটির দায়িত্বরত সহকারী শিক্ষা কর্মকর্তা লাজিজা বেগমের সাথে।
তিনি জানান, সমস্যাটির ব্যাপারে আমি স্যারের (শিক্ষা কর্মকর্তা) সাথে কথা বলব। ড্রেনেজ ব্যবস্থার ব্যাপারে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, আগামীতে পৌরশহরের মূল ড্রেনেজ এর  সাথে সংযোগ স্থাপন করে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ