ঢাকা : ২১ আগস্ট গ্রেনেড হামলা বিষয়ে জিয়া পরিবারকে জড়িয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল।
এর মধ্যে আগামী ২৭ আগস্ট বুধবার সারাদেশে জেলা ও মহানগরে এবং ২৮ আগস্ট বৃহস্পতিবার বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল।
যুবদলের দফতর সম্পাদক কাজী রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।