দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নাজমুল হায়দার স্বপন (চশমা) ৩ হাজার ২৭৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী মোঃ লিটন আলী (দোয়াত কলম) প্রতিকে পেয়েছেন ২ হাজার ৫৮৮ ভোট। আ’লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন চৌধূরী (টেবিল) ২৩৮৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
গত রোববার বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে ১নং আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়।