• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চবি শিবিরের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Sibirচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোববার সন্ধ্যায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে গোলাগুলির ঘটনায় শিবিরের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হাকিম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০/১২০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা উদ্ধার ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে।

তবে দ্বিপক্ষীয় এ সংঘর্ষের ঘটনায় অস্ত্র নিয়ে ছাত্রলীগের মিছিলের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলেও পুলিশের মামলায় ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়নি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ শহিদুল্লাহ বাংলামেইলকে বলেন, ‘ছাত্রলীগের ওপর হামলা করে ছাত্রশিবির ক্যাম্পাসে সংর্ঘষের ঘটনা ঘটিয়েছে। সেকারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা প্রত্যেকই শিবিরের নেতাকর্মী।’

উল্লেখ্য, গত রোববার বিকেলে ছাত্রলীগের মানবন্ধনের ছবি তোলার সময় এক শিবির কর্মীকে পিটুনির জের ধরে সোহরাওয়াদী হলের খেলার মাঠে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পর সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে গভীর রাতে শিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে ১৩টি পেট্রোল বোমা ও দুটি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর সোহরাওয়ার্দী হলে সাময়িকভাবে শিক্ষার্থীদের অবস্থান নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ