• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবারও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

Kurigram Flood photo-(1) 20.08কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে।
চর ও দ্বীপচরের লক্ষাধিক মানুষ বন্যা শুরুর পর থেকে প্রায় ১৪ দিন ধরে পানি বন্দী জীবন-যাপন করছে। এ অবস্থায় কলা গাছের ভেলা, উচু মাচা ও নৌকায় দিন কাটাচ্ছে অনেক পরিবার । বন্যা দুর্গতদের মাঝে পর্যাপ্ত ত্রান না পৌছায় চরম খাদ্য সংকটে পড়েছে বানভাসীরা। পাশাপাশি বিশুদ্ধ পানি ও ঔষধের সংকট দেখা দেওয়ায় ছড়িয়ে পড়ছে পানি বাহিত নানা রোগ।
জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, বন্যার্তদের জন্য বন্যার্তদের জন্য ৫শ মেট্রিক টন চাউল ও ১১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেলেও এ পর্যন্ত বিতরন করা হয়েছে ৩শ মেট্রিক টন চাউল ও ৪ লাখ টাকা।
পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী সবিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। নুন খাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৯ সেন্টিমিটার এবং সেতু পয়েন্টে ধরলার পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ