কুড়িগ্রাম প্রতিনিধি: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মঙ্গলবার সকাল ১১টায় ঘোষপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। শহরের জিরো পয়েন্টে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক আবু হানিফ বিপ্লব, ছাত্রদল নেতা মোরশেদ হোসেন লিটু, মমিনুল ইসলাম রানা, জিয়া পরিষদ নেতা রুহুল আমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিচার ব্যবস্থাকে দলীয় করনের তীব্র নিন্দা জানান।