লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্কুলে আসার পথে শহরের নয়ারহাট এলাকায় ট্রাক চাপায় নিহত হয় সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী রুবিনা খাতুন (১৪)। সে শহরের নামাটারী এলাকার মেছের আলীর মেয়ে। এদিকে সহপাঠীকে হারিয়ে ক্ষোভে ফেটে পড়ে তার স্কুলের শিক্ষার্থীরা। তারা ঘাতক ট্রাক চালকের বিচার দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে। পড়ে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয়। এদিকে স্কুলে আসার পথে কালিগঞ্জের লোহাকুচি এলাকায় ভটভটির ধাক্কায় নিহত হয় চতুর্থ শ্রেনীর ছাত্রী সাবরিনা আক্তার (৮)। সে লোহাকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং ওই এলাকার আক্কাস আলীর মেয়ে বলে পুলিশ জানিয়েছে।