পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ছাত্র/ছাত্রীদের নিকট থেকে উপবৃত্তির টাকা কর্তন করে নিজেই পকেটস্থ করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবকের অভিযোগে জানা গেছে, গত সোমবার উপজেলার সানেরহাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ২১৫ জন উপবৃত্তিধারী ছাত্র/ছাত্রী মাঝে বরাদ্দকৃত টাকা বিতরন করা হয়। ওই টাকা বিতরন কালে প্রত্যেক ছাত্র/ছাত্রীর নিকট থেকে প্রায় ৪০% টাকা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে কর্তন করতে থাকে। এ সংবাদ অবিভাবকের মাঝে ছড়িয়ে পড়লে তক্ষনাত ওই বিদ্যালয় মাঠে তারা ভিড় জমায়। ঘটনা বেগতিক দেখে ছাত্র/ছাত্রীর উপবৃত্তির কর্তনকৃত ওই অর্থ ফেরৎ দেয়ার আশ্বাস দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার প্রধান।এ আশ্বাস পেয়ে উপস্থিত অবিভাবকরা বিদ্যালয় মাঠ ত্যাগ করেন। গত বুধবার পর্যন্ত কর্তনকৃত ওই টাকা ছাত্র/ছাত্রীদের মাঝে ফেরৎ না দেয়ায় আবারও ফুঁসে উঠেছে অবিভাবক মহল। অবিভাবকরা আরও জানায় বুল্লি পিতা বাদশা, মোহাসিনা আক্তার পিতা মোজাহার, লিথি আক্তার পিতাঃ বিল্লু সহ যে সকল ছাত্র/ছাত্রীরা লেখাপড়া বন্ধ করে দিয়েছে এবং আরজু পিতা: আনজু ছাড়পত্র নিয়ে অন্যেত্রে ভর্তি হয়েছে তাদের নামিয় প্রায় ৮০হাজার টাকা উত্তোলন পূর্বক হাতিয়ে নিয়েছেন ওই প্রধান শিক্ষক। এঘটনায় অবিভাবকরা উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার প্রধানের সঙ্গে কথা হলে তিনি অভিযোগের আংশিক শিকার করে বলেন এ ঘটনায় আমার নিকট কোন অভিযোগ আসেনি আর অভিভাবকদের নিকট থেকে পূর্বেই স্বাক্ষর নেয়া হয়েছে। এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নিকট অনুমতি ও রেজুলেশনের মাধ্যমে উপবৃত্তিধারী ছাত্র/ছাত্রীদের নিকট থেকে টাকা কর্তন করে উপবৃত্তির আওতায় যেসকল ছাত্র/ছাত্রী পড়েননাই তাদের মধ্যে বিতরন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন জানান এক জন ছাত্র/ছাত্রীর নামিয় টাকা কর্তন করে অন্য ছাত্র/ছাত্রীর মাঝে বিতরন করতে পারেনা। এ বিষয়টি নিয়ম বহি:ভুত।