• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানব শিশু আকৃতির নাশপাতি!

nashptiসিসি ডেস্ক: আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চারা গাছ দ্রুত বড় করা যায়। বাড়ানো যায় ফল-ফসলের আকার-আকৃতি। জিন পরিবর্তন ঘটিয়ে ফসলের আকার-আকৃতির সঙ্গে সঙ্গে রঙও বদলে ফেলছেন বিজ্ঞানীরা। কিন্তু ফলকে মানব শিশুর আকৃতি দেয়ার বিষয়টি একেবারেই অভিনব।

চীনের বিজ্ঞানীরা সম্প্রতি এক ধরনের নাশপাতির জাত উৎপাদন করতে সক্ষম হয়েছেন যা দেখতে একেবারে মানব শিশুর মতো। আর সেজন্য এর নাম বেবি পিয়ার বা শিশু নাশপাতি। কোনো কোনো সময় এটিকে বুদ্ধ পিয়ার বলা হয়।

প্লাস্টিকের ছাঁচ ব্যবহার করে চীনের ফার্মগুলোতে এ ধরনের নাশপাতি উৎপাদন করা হচ্ছে। ইতোমধ্যে দেশটির সুপার মার্কেটগুলোতে এগুলোর বেচাকেনাও শুরু হয়েছে।

বেবি পিয়ার্সের পাশাপাশি হার্ট (হৃদযন্ত্র) আকৃতির শশা, গোলাকার তরমুজ ও অন্যান্য পুষ্টিকর ফলের ভিন্ন ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করছে।

তবে মানব শিশু আকৃতির নাশপাতি খাওয়ার বিষয়টিকে সবাই ভাল চোখে দেখছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ