• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণে নিষেধাজ্ঞা

qyeudbsg-e1409135711949ঢাকা: ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ না করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ নিষেধাজ্ঞা জারি করেন।

এছাড়া স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে ক্লিনিক্যাল ট্রায়াল ভিটামিন এ ক্যাপসুল বিতরণ করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

এর আগে ‘‘এবারও অনুমোদনহীন ‘এ’ ক্যাপসুল শিশুদের মুখে!’’ শিরোনামে প্রকাশিত একটি  জাতীয় দৈনিকের  প্রতিবেদন আদালত নজরে নিয়ে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে লাল ও কালো রঙের দুই ধরনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া বিতরণ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারী করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ