• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের হাতে সাংবাদিক অখিল পোদ্দার লাঞ্ছিত

38584_akhসিসি নিউজ: কুষ্টিয়ার কুমারখালীতে একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে লাঞ্ছিত করেছে পুলিশ। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয় ও কাছে থাকা দুইটি মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। এ ঘটনার প্রতিবাদে কুমারখালী থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের দৃষ্টান্তমুলক শাস্তি ও চাকরি থেকে বরখাস্তের দাবিতে ঘন্টাব্যাপী থানা ঘেরাও করে রাখে স্থানীয় সাংবাদিকরা। পরে ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার রেল গেট চত্বরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে মটরসাইকেল যোগে একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দার ও মোহনা টিভির খোকসা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি কুষ্টিয়া থেকে খোকসায় নিজ বাসায় ফিরছিলেন। এ সময় কুমারখালী রেল গেট এলাকায় পৌঁছালে সেখানে টহলে থাকা কুমারখালী থানার এএসআবুল কালাম আজাদ মটরসাইকেল থামিয়ে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখাতে বলে। এ সময় সাংবাদিক পরিচয় দিলে এবং কাগজপত্র বাড়িতে রয়েছে বললে এএসআই আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে অখিল পোদ্দার ও মনিরুল ইসলাম মনিকে লাথি দিয়ে মটরসাইকেল থেকে ফেলে দেয় এবং শারীরিকভাবে তাদেরকে আঘাত করে হাতে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা জানতে পেরে তাৎক্ষনিক থানায় পৌছে তাদের উদ্ধার করে কুমারখালী হাসপাতালে ভর্তি করে। উত্তেজিত সাংবাদিকরা ঘটনার সাথে জড়িত এএসআই আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ঘন্টাব্যাপী থানা ঘেরাও করে রাখে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বিষয়টি অনাকাঙ্খিত। তদন্তপূর্বক জড়িত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে ওই রাতেই এএসআই আবুল কালাম আজাদকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এঘটনায় কুষ্টিয়া সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ