• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপককে গলা কেটে হত্যা: রোববার হরতাল

Mawlana-Nurul-Islamঢাকা: চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ বুধবার রাত সোয়া ৯টার সময় রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় তিনি খুন হন। তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান “শান্তির পথে” ও ”কাফেলা” অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, মাওলানা নুরুল ইসলাম ফারুকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে কি কারণে বা কেন তাকে হত্যা করা হয়েছে এখনো তা জানা যায়নি।

প্রতিবাদে হরতাল: চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের প্রতিবাদে আগামী রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রসেনা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের বাসার সামনে কয়েকশ অনুসারী ও ভক্ত জড়ো হন। এ সমায় ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ হরতালের ডাক দেন।

তারা খুনের ঘটনার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

এছাড়া বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে আহলে সুন্নাত ওয়াল জামায়াত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ