• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে চোলাই মদ সহ গ্রেফতার দুই

Arrest-2সিসি নিউজ: নীলফামারীর ডোমারে মাদক সেবন ও চোলাই মদ রাখার দায়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডোমার উপজেলা শহরের বাসষ্টান্ড সংলগ্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। ডোমার থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডোমার থানার এস,আই জাকির হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ বুধবার রাতে ডোমার বাসষ্টান্ড সংলগ্ন এলাকা থেকে আড়াই লিটার চোলাই মদ সহ আব্দুর রশিদ (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে। সে উপজেলার ছোটরাউতা গ্রামের মৃত মফিজার রহমানের পুত্র। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ) ধারায় মামলা হয়েছে যার নম্বর ২২। অপরদিকে মাদক সেবনের সময় আতিয়ার রহমান (৪৭) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ছোটরাউতা গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র। আজ বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ