• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যের সাথে নবাগত ওসির মতবিনিময়

Thana - Copyসিসি নিউজ: সৈয়দপুর থানার নবাগত অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেনের সাথে সৈয়দপুর রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সৈয়দপুর থানার ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ সাইফুল ইসলাম পলাশ, সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাবের, সাংগঠনিক সম্পাদক জহুরু ল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হিরো, কার্যকরী সদস্য সাহবাজ উদ্দিন সবুজ, শাহিদুল সরকার দুলাল ও মোক্তার আনসারী। এসময় নবাগত ওসি ইসমাইল হোসেন বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোন আপোশ করা হবেনা। মাদক ও জুয়া মুক্ত সৈয়দপুর শহর গড়ে তোলা হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান থেমে থাকবে না আরও জোড়দার করা হবে। কোন কারণে যাতে নিরাপরাধ লোক হয়রানীর শিকার না হয় সেদিকটা গুরুত্বসহ দেখা হবে। উল্লেখ যে, ওসি ইসমালইল হোসেন এর আগেও সৈয়দপুর থানায় থাকাকালীন সময়ে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি সৈয়দপুর থানা, ফাঁড়ি ও সৈয়দপুরের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি একজন দক্ষ অফিসার। সৈয়দপুর শহরকে মাদক ও জুয়ামুক্তসহ মডেল থানা হিসেবে গড়ে তোলার জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ