ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পাঁচশ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইবাদুল হক (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে চট্রগ্রাম মেইল ট্রেনে কমলাপুর রেলস্টেশনে নামে ইবাদুল। ওই সময়ে তার গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করে পুলিশ। পরে তার কাছ থেকে পাঁচশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।