হিলি প্রতিনিধি: ভারতীয় সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এআইজি ইয়াসওয়ান্ট সিং আজ শুক্রবার দুপুর ১টায় দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন। এসময় তিনি চেকপোষ্টের শূণ্যরেখায় বিজিবি সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে অল্প সময় অবস্থান করে ফিরে যান।
এসময় উপস্থিত ছিলেন, বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি ভিরেন্দ্র সিং সহ তাদের সফর সঙ্গী। তারা যখন ভারত-বাংলার শূন্যরেখা হিলি সিপি গেটে উপস্থিত হলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান তাদের সঙ্গে সীমান্তের অনেক বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের সীমান্ত বাহিনীদের খোজখবর নেয়।