নীলফামারী প্রতিনিধি: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি শুক্রবার ফুড অফিস সড়কের নীলফামারীস্থ্য নিজ বাসভবনের সামনে ১০টি গৃহহীন অসচ্ছল পরিবারের মাঝে গৃহ নির্মান সামগ্রী ও একজন অসহায় নারীকে একটি গাভী প্রদান করেছেন। মন্ত্রীর ব্যাক্তিগত তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়েছে। প্রায় ১২ বছর ধরে প্রতি ২ মাস অন্তর এই ঘর বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহীদ মাহমুদ প্রমুখ।