পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রেম প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে শুত্র“বার পার্বতীপুরের বেলাইচন্ডি রেল ষ্টেশন এলাকায়।
জানা যায়, উপজেলার বেলাইচন্ডি ইউপি’র কলোনীপাড়া গ্রামের আজিজ উদ্দিনের কন্যা আয়শা সিদ্দিকা (১৭)। মেধাবী আয়শা বেলাইচন্ডি হাই স্কুল এন্ড কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় সৈয়দপুর শহরের ইউসিসি কোচিং সেন্টার থেকে কোচিং শেষে সে বাড়ী ফিরছিল। বেলাইচন্ডি রেল ষ্টেশনের কাছে আয়শা সিদ্দিকার গতিরোধ করে একই ইউপি’র বুড়িরহাট বন্দর গ্রামের আকবর আলীর কলেজ পড়–য়া পুত্র ইয়াছিন (১৮)। কোন কিছু বুঝে উঠার আগেই সে তার হাতে থাকা ধারালো চুরি দিয়ে আয়শার মুখে ও গলায় আঘাত করে। এ সময় আয়শা সিদ্দিকার আত্মচিৎকারে লোকজন ছুটে এলে ইয়াছিন পালিয়ে যায় এবং রক্তাক্ত আয়মাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
একটি সূত্র মতে, ইয়াছিন একই স্কুল ও কোচিং সেন্টারে ছাত্র হওয়া দীর্ঘদিন থেকে আয়শাকে প্রেম নিবেদন করে আসছে। আয়শা প্রেম প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটায়।
এ ব্যাপারে রাতেই আয়শার ভাই মোস্তাফিজার রহমান নিজে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।