• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরাজিত শক্তির উত্থান বাংলাদেশে হতে দেব না: প্রধানমন্ত্রী

hasinaঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজিত শক্তির উত্থান বাংলাদেশে হতে দেব না। যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, আমরা তার শেষ করতে কাজ করছি। স্বাধীন জাতির মর্যাদা স্বাধীনতাবিরোধীরা দিতে পারে না।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খালেদার শাসনামলে প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করে জঙ্গিরা। ক্ষমতার লোভে দেশের সম্পদ নষ্ট করবো এ শিক্ষা আওয়ামী লীগ পায়নি।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া নির্বাচন ঠেকানোর নামে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া তার পুত্রকে নিয়ে এ হত্যায় সহযোগিতা করেছে। এদের হামলা থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পায়নি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মান পাক, তারা তা সহ্য করতে পারে না। দেশের মানুষের উন্নয়ন অব্যাহত থাকবে। বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। জাতির পিতা তা বলে গেছেন।

তিনি বলেন, দেশের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়েই দেশে ফিরেছি। আমি জাতির পিতার শুধু সন্তান নই, আমি জাতির পিতার আদর্শের সৈনিক। বাঙালি জাতির এতো ত্যাগ কখনও বৃথা যেতে পারে না। বিশ্বসভায় বাংলাদেশ একদিন স্থান করে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় স্থান করে নেবে। সবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ