• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামকে দুর্গত জেলা ঘোষনার দাবী

Kurigram Central  BNP Relif Distribution vt- 30.08.14 001কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের পক্ষে কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করেন রংপুর বিভাগীয় বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু। তিনি শনিবার দুপুর ১ টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সদর উপজেলার যাত্রাপুর এবং উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরন করেন।
পরে জেলা বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু জানান, কুড়িগ্রামের ৩ লাখ বানভাসী মানুষের জন্য সরকারের পক্ষ থেকে তেমন কোন ত্রান তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় বন্যা দুর্গত মানুষেরা খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। কুড়িগ্রামকে দুর্গত এলাকা হিসেবে ঘোষনার দাবী জানান তিনি। তিনি আরো বলেন, এই অবৈধ সরকার মানুষের প্রতি যে অবজ্ঞ প্রদর্শন করেছে তার জলন্ত প্রমান কুড়িগ্রামের বানভাসী মানুষ। কৃষকদের পুর্নবাসন, দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র চালু, মেডিকেল টিমের তৎপরতা বাড়ানোরও দাবী জানান তিনি।
এ সময় ২০ দলের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি তাসভীর উল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুর রহমান রানাসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে আর্ন্তজাতিক গুম দিবস উপলক্ষ্যে সারা দেশে হত্যা, গুম ও নির্যাতন বন্ধের দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১১ টায় শহরের ঘোষপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে শহরের জিরো পয়েন্টে এক সমাবেশে বক্তব্য রাখেন ২০ দলীয় জোট নেতা আবু বকর সিদ্দিক, সাবেক এমপি ওমর ফারুক, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, মোস্তাফিজার রহমান মোস্তফা ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
বক্তারা সরকারের দমননীতির সমালোচনা করে অবিলম্বে হত্যা, গুম ও নির্যাতন বন্ধের দাবী জানান।

সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়
কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইনের অডিটরিয়ামে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর প্রশ্নের উত্তর দেন। এতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো.শাহাবুদ্দিন,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী,শ্যামল ভৌমিক,মমিনুল ইসলাম মঞ্জু ও একরামুল হক স¤্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জেলা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে  ভবিষ্যতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার আশা ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ