• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর-পার্বতীপুর সড়কে টাকা ছিনতাই

Cintaiসিসি নিউজ: সৈয়দপুর-পার্বতীপুর সড়কে কোহিনুর কেমিক্যাল কোম্পানির সৈয়দপুর পরিবেশকের সেলস্ম্যানের ৬০ হাজার টাকা ছিনতাই হয়েছে। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সড়কের বেলাইচন্ডির দক্ষিণে ইট ভাটার কাছে ওই ঘটনা ঘটে।
সূত্র মতে, কোহিনুর কেমিক্যাল কোম্পানির সৈয়দপুর পরিবেশক আলী ইমামের সেলস্ম্যান আব্দুল জব্বার চিরিরবন্দরের বিন্যাকুড়ি হাট থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে পার্বতীপুর হয়ে ওই পথে ভ্যানযোগে সৈয়দপুরে আসছিল। ঘটনাস্থলে ভ্যানটি এলে মটরসাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সেলস্ম্যান জব্বারের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে কোহিনুর কেমিক্যাল কোম্পানির সৈয়দপুর পরিবেশক আলী ইমামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ