• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা: শিক্ষকের অপসারনের দাবীতে স্কুলে তালা

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: রাতের অন্ধকারে স্কুল ছাত্রীর (১৪) ঘরে প্রবেশ করা শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে অভিযুক্ত  শিক্ষক রবিউল ইসলামকে অপসারনের দাবীতে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা।
রবিবার সকালে বিদ্যালয়ের সব কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, সদর উপজেলার পঞ্চপুকুর উত্তরাশশী মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক রবিউল ইসলাম গত ১৭ই জুলাই রাতে এলাকার মদিনা টারীর জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়ের ঘরে প্রবেশ করে তার শ্লীলতাহানীর চেষ্টা করেন। ছাত্রীটির চিৎকারে স্থানীয় লোকজন এসে ওই শিক্ষককে আটক করেন। পরে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিচারের নামে রবিউল ইসলাকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু বিচারের নামে কালক্ষেপন করায় গত বুধবার স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাশ ছেড়ে ওই লম্পট শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন করেন। এতেও কোন কাজ না হওয়ায় রবিবার স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা স্কুলের সবরুমে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন। তারা অবিলম্বে লম্পট শিক্ষক রবিউল ইসলামকে বিদ্যালয় থেকে অপসারনের দাবী জানায়। ওই বিদ্যালয়ের অভিভাবক মোত্তালেব হোসেন, জিয়াউল ইসলাম, নূর মোহাম্মদ ও আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ মোটা অংকের টাকার বিনিময়ে ওই লম্পট শিক্ষককে রক্ষার চেষ্টা করছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম গা ঢাকা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ