• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাহারোলে স্কুল ছাত্রীর অশ্লীল দৃশ্য ধারণে কোচিং সেন্টার পরিচালক গ্রেফতার

scসিসি নিউজ: দিনাজপুর কাহারোল উপজেলায় এক কোচিং সেন্টার পরিচালককে ছাত্রীর অশ্লীল দৃশ্য ধারণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেফতার করেছে র‌্যাব। কাহারোলের ইজি কোচিং সেন্টারের পরিচালক আনারুল ইসলাম মিথ্যা প্রলোভন দেখিয়ে এবং জোর করে ছাত্রীর পর্নোচিত্র ধারণ করে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে কাহারোল থানায় ভুক্তভোগির বাবা মো. হানিফ বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ০৯-এর ১০ ও ৯ (১) ধারা তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮ (১) ও (২) ধারা যৌনপীড়ন ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০, তাং- ৩১/৮/২০১৪ইং।
কাহারোল থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফয়েজ উদ্দীনের পুত্র আনারুল ইসলাম দীর্ঘদিন থেকে ইজি কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন।
বেশকিছু দিন আগে থেকে উপজেলার সুন্দইল গ্রামের হানিফের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে, আনারুলের কোচিং সেন্টারে কোচিং করত। এই সময়ের মধ্যে পরিচালক আনারুল তার ছাত্রীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে যৌননিপীড়ন এবং পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য স্থিরচিত্র এবং ভিডিও চিত্র ধারণ করে। এরপর শুরু হয় ব্ল্যাকমেইলিং। মোটা অঙ্কের অর্থ না দিলে বাজারে পর্নোচিত্র ছেড়ে দেওয়ার হুমকি দেয় আনারুল। এক পর্যায়ে ওই ছাত্রী ব্যাপারটি তার পরিবারকে জানায়। পরে তার বাবা র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পকে বিষয়টি অবগত করে। শনিবার বিকেল ৫টার দিকে ইজি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ভিডিও চিত্র ধারণ করা ল্যাপটপসহ কোচিং সেন্টারের পরিচালক আনারুল ইসলামকে গ্রেফতার করে। দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ