বিনোদন ডেস্ক: অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সসহ একসঙ্গে ১০০ জন হাইপ্রোফাইল হলিউড তারকার নগ্ন ছবি ফাঁস হয়েছে। এ ঘটনার মাধ্যমে সাম্প্রতিক সময়ে হলিউডের সবচেয়ে বড় ফাঁসের ঘটনা ঘটল।
হলিউডে এই মুহূর্তে অন্যতম সেরা নায়িকা জেনিফার লরেন্সের ৬০টি নগ্ন ছবি ফাঁস হয়ে গেল অ্যাপেলের অনলাইন স্টোরেজ ‘আই ক্লাউড’ থেকে। হাঙ্গার গেমস সিনেমার এই অভিনেত্রীর অতি ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলা হয় মোবাইল ফোনের মাধ্যমে।
এই সব ছবি জেনিফার রেখেছিলেন ‘আই ক্লাউড’-এ। হ্যাকাররা সেখান থেকেই জেনিফারের ছবি হ্যাক করে। এরপর সেই সব নগ্ন ছবি পোস্ট করা হয় এক ওয়েবসাইটে। জেনিফারের ব্যক্তিগত সচিব এ কথা স্বীকার করে বলেন, নগ্ন ছবিগুলো আসল এবং হ্যাক করার পর ফাঁস হয়েছে।
জেনিফারের মতো আরো এক হলিউড অভিনেত্রী তার নগ্ন ছবি ফাঁস হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি হলেন ফাইনাল ডেস্টিনেশন খ্যাত ম্যারি ই উইনস্টিড। এক বছর আগে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সেই সব ছবি তিনি তুলেছিলেন বলে জানান ম্যারি।
নগ্ন ছবি হ্যাক হওয়ার তালিকায় রয়েছে রিহানা, কিম কার্দাশিয়ান, কেলি ব্রুক, ক্যাট ডিলে, ভিক্টোরিয়া জাস্টিসদের মতো তারকারাও। কীভাবে একসঙ্গে এতগুলো ছবি হ্যাকাররা ফাঁস করে ফেলল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।