• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

rajsahiরাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা স্বামী হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে আনোয়ারা বেগমের সঙ্গে তার স্বামী হাবিবুর রহমানের ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বাড়িতে রাখা হাঁসুয়া দিয়ে হাবিবুর তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এর ফলে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা হাবিবুর রহমানকে আটক করে দুর্গাপুর থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হাবিবুর রহমানকে আটক করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র চক্রবর্তী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হাবিবুর রহমান থানায় আটক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ