• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে আগুনে ১৩ ঘর পুড়ে ছাই

Agunসিসি নিউজ: ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দক্ষিন পাড়া গ্রামে আটটি পরিবারের ১৩ টি টিনের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল পুড়ে ছাই হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ১টি গরুর বাছুর ও অর্ধশতাধিক হাঁস মুরগী মারা গেছে। আগুন নেভানোর সময় জাহিদুল ইসলাম (২০)নামের এক ব্যাক্তি অগ্নিদগ্ধ হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঐ এলাকার জাহাঙ্গীর আলমের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটানাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সরকারি ত্রান হিসাবে ক্ষতিগ্রস্থ্য প্রতি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও  নগদ এক হাজার টাকা করে দেয়া হয়। সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও সাবেত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ক্ষতিগ্রস্থদের হাতে এসব তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ