• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণ ঠেকাতে নেল পলিশ

image_27044সিসি ডেস্ক: উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এমন এক নেল পলিশ আবিষ্কার করলেন যা ডেট রেপ ড্রাগ সনাক্তকরণে সক্ষম। এই নেল পলিশ যৌননির্যাতনের কবলে পড়ার থেকে মহিলাদের রক্ষা করবে বলে আশা করা হচ্ছে।

রফিনল, এক্সন্যাক্স, জিএইচবি-এর মত কিছু ওষুধ কে ডেট রেপ ড্রাগ বলা হয়। সারা বিশ্ব জুড়েই এই ওষুধগুলিরমহিলাদের পানীয়র মধ্যে মিশিয়ে তাদের অচৈতন্য করে, তাদের উপর যৌননির্যাতন করার ব্যাপক প্রচলন রয়েছে।

আন্ডারকভার কালারস নামের এই নেলপলিশ ভয়ঙ্কর ডেট রেপ ড্রাগসের সংস্পর্ষে আসলেই রঙ পরিবর্তন করে ফেলে। ফলে মহিলারা আগেই তাদের পানীয়তে রেপ ড্রাগসের উপস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন।

আন্ডারকভারের ফেসবুকে পেজে পোস্ট করে জানানো হয়েছে তারা নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী। তাদের লক্ষ্য এমন টেকনোলজি আবিষ্কার করা যার ফলে মহিলারা তাদের বিরুদ্ধে হতে চলা ঘৃণ্য অপরাধকে আগে থেকেই প্রতিরোধ করতে সক্ষম হবেন। এই নেলপলিশের মাধ্যমে আঙুল দিয়ে নিজেদের পানীয় সামান্য নাড়াচাড়া করলেই তার মধ্যে ডেট রেপ ড্রাগসের উপস্থিতি টের পেয়ে যাবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ