• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রাজিলের অধিনায়ক নেইমার

Naymerখেলাধুলা ডেস্ক: ব্রাজিল ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পেলেন বার্সেলোনার তরুণ তারকা নেইমার। আগামী শুক্রবার নেইমারের নেতৃত্বেই কলম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে নামবে ব্রাজিল।

গত বিশ্বকাপে ব্রাজিল দলের নেতৃত্ব দেন ডিফেন্ডার থিয়েগো সিলভা। চোটের কারণে কলম্বিয়ার বিপক্ষে দলে নেই তিনি। তাই অধিনায়ক হিসেবে নেইমারকে বেছে নিয়েছেন কোচ কার্লোস দুঙ্গা।

ব্রাজিলের তরুণ এই তারকা ফুটবলারকে অধিনায়ক নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ দুঙ্গা।

এ বিষয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে নেইমারের অধিনায়ক হওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সে অসাধারণ একজন ফুটবলার। অধিনায়ক হিসেবে বাকি খেলোয়াড়দের সে নেতৃত্ব দিতে ভূমিকা রাখবে।’

ব্রাজিলের মতো দলের অধিনায়কের দায়িত্ব পালন করা সহজ কথা নয়। তারপর আবার নেইমারের বয়স মাত্র ২২। তবে নতুন কোচ দুঙ্গা মনে করেন, অধিনায়কের দায়িত্ব ভালোভাবেই সামলাতে পারবেন নেইমার।

তিনি বলেন, ‘নেইমার দায়িত্ববোধের দিক দিয়ে দারুন। সে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার আগে আমরা তার সঙ্গে কথা বলেছি। আমরা তাকে আমাদের চাওয়া, সুযোগ-সুবিধা সব কিছুই তাকে জানিয়েছি।’

উল্লেখ্য, গত বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান ফিলিপ স্কলারি। তার স্থানে দ্বিতীয় বারের মতো দুঙ্গাকে কোচের দায়িত্বে আনে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। শুক্রবার কলম্বিয়ার বিপক্ষেই দ্বিতীয় বারের মতো ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে দুঙ্গার। এবার দেখার বিষয় প্রথম ম্যাচে নেইমার-দুঙ্গা জুটি কতটা কার্যকর হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ