• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খিলগাঁও থানার ওসি প্রত্যাহার

DMP-0120131215184106ঢাকা : কর্তব্যে অবহেলার দায়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের গোড়ানে সন্ত্রাসীদের গুলিতে সায়মন নামে একজনের মৃত্যু হয়। এসময় গুলিবিদ্ধ হন তার পিতা ইসরাফিল হোসেন। এমন পরিস্থিতিতে দায়িত্ব পালনে অবহেলার দায়ে খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখকে ডিএমপি কমিশনার প্রত্যাহারের আদেশ দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টায় খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার শান্তিপুর স্কুলের সামনে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ইসরাফিল হোসেন (৫৫) ও তার ছেলে শরীফ হোসেন সায়মনকে (২৫) গুলি করে ছিনতাইকারীরা ৪৮লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই ইসরাফিলের ছেলে সায়মন নিহত হন। আর গুলিবিদ্ধ ইসরাফিল আলমকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেকে থাকার কয়েক ঘণ্টা পরেই তাকে আবার পঙ্গুতে স্থানান্তর করা হয়। শেষ সংবাদ পর্যন্ত তিনি পঙ্গুতেই চিকিৎসাধীন রয়েছেন।

উক্ত ইসরাফিল মতিঝিলের ১১৫/১২০ ‘ইউনিভার্সেল মানি এক্সচেঞ্জে’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ