• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার সম্পদ ভস্মীভুত

Agunডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে  এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পরিবারের ৮ টি বসত ঘর, ২টি গরু, ৭টি ছাগল, ৫০ মন ধান, ২০ মন পাট, চাল ও  নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ভস্মীভুত হয়েছে। শুক্রবার গভীর রাতে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের জলদান পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ওই গ্রামের কৃষক মোঃ সফিকুলের বাড়ীর রান্নাঘড় থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন পাশ্ববর্তী বাড়ীতে ছড়িয়ে পড়ে। পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট জানান, সফিকুলের বাড়ীর রান্না ঘড় থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়লে তিনটি পরিবারের ৮টি বসত ঘর, ২টি গরু, ৭টি ছাগল, ধান, পাট, চাল এবং নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ আগুনে পুড়ে যায়। এ সময় ডোমার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ডোমার ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ ফসির উদ্দিন সর্দার অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ