• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Maderনোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের সওদাগর বাড়ির আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধা সেরু মিয়ার পুত্র।

জানা গেছে, আরিফ রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বারুল গ্রামের ভূঁইয়ার হাট পোলের গোড়ায় পৌঁছামাত্র একদল অজ্ঞাত সন্ত্রাসী তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে এলাকাবাসী এসে দেখতে পায় আরিফের নিথর দেহ মাটিতে পড়ে আছে। এদিকে এ ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। তারা এই হত্যার জন্য বিএনপিকে দায়ী করে বিএনপি নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পালপাড়া এলাকার একটি দোকানে ও ৩-৪টি বাড়িতে তারা আগুন লাগিয়ে দিয়ে সড়ক অবরোধ করেছে। তবে কি কারণে আরিফকে গুলি করে হত্যা করা হয়েছে তা পুলিশ বা অন্য কেউ এখনো নিশ্চিত ভাবে বলতে পারছেনা। স্থানীয়দের ধারণা সম্প্রতি আমিশাপাড়া বাজারে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পালপাড়া গ্রামের এক স্কুল ছাত্র নিহত হয়। সেই হত্যাকান্ডের জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে এলাকার একাধিক ব্যক্তির সাথে আলাপ কালে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ