রংপুর : প্রশাসনের আশ্বাসে রংপুরে শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা প্রশাসন, মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক নেতাদের উপস্থিতিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রংপুর জেলা সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, মালিক সমিতি এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার রাতে এক শ্রমিককে মারধর এবং শ্রমিক নেতার গাড়ি ও অফিস ভাঙচুর এবং বিভিন্ন এলাকায় টোল আদায় নিয়ে মালিক সমিতির সঙ্গে শ্রমিক ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় শ্রমিকরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল। অবশেষে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে সাড়ে ১০ ঘন্টা পর সে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা প্রশাসন, মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক নেতাদের উপস্থিতিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রংপুর জেলা সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, মালিক সমিতি এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার রাতে এক শ্রমিককে মারধর এবং শ্রমিক নেতার গাড়ি ও অফিস ভাঙচুর এবং বিভিন্ন এলাকায় টোল আদায় নিয়ে মালিক সমিতির সঙ্গে শ্রমিক ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় শ্রমিকরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল। অবশেষে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে সাড়ে ১০ ঘন্টা পর সে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। – See more at: http://www.sheershanews.com/2014/09/08/50696#sthash.OPmHxh6D.dpuf