• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ৬ বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর

hiliহিলি প্রতিনিধি: হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ’র হাতে আটক নারী ও পুরুষসহ ৬ বাংলাদেশি নাগরিককে রোববার রাত সাড়ে ১১টার দিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, রাত সাড়ে ১১টায় হিলি সীমান্তের কামাল গেটে বিএসএফ-বিজিবির মধ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল মান্নানের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশী নাগরিকরা হলেন-মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দড়িকান্দি গ্রামের রনজিৎ সরকারের ছেলে সুভাষ সরকার (৬০), বগুড়ার শেরপুর উপজেলা সদরের মৃত অবিরামের ছেলে লঙ্কেস্বর (৬০), একই এলাকার কুসুমধা গ্রামের  পেরিকান্ত সরকারের ছেলে রামেস্বর সরকার (৫৫), ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলা সদরের অনন্ত কুমার রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (২০), জয়পুরহাট জেলা সদরের লতিফ সরকারের ছেলে মশিউর রহমান সরকার (৪০) এবং নরসিংদির রায়পুর উপজেলার শ্বশুরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আব্দুল হালিম (৪৫)।
ফেরত আসা বাংলাদেশীরা দালালের মাধ্যমে গত রোববার সকালে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। পরে হিলি থেকে বালুরঘাট বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তারা বাংলাদেশীদের আটক করে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিয়ে বাংলাদেশে ফেরত দিয়েছে। আমরাও ভারতীয় নাগরিককে আটক করার পর তাদের হাতে তুলে দেই। ফেরত দেয়া বাংলাদেশীদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ