• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফিফার সভাপতি পদে লড়বেন ব্লাটার

image_97467_0খেলাধুলা ডেস্ক: পঞ্চমবারের মতো ফিফার প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন বলে নিশ্চিত করেছেন বর্তমান সভাপতি সেফ ব্লাটার।
ব্লাটার ১৯৯৮ সাল থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পদে আসীন রয়েছেন। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ব্লাটারকে সভাপতি পদে আর না দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করে ব্লাটার নির্বাচনের ঘোষণা দেন।
এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, “ফিফা সভাপতির পদটা আমার এবং আমার পরিবারের জন্য সম্মানের। নির্বাহী কমিটিকে আমি জানিয়েছি। আমি তৈরি আছি। সভাপতি পদের জন্য আমি লড়বো।”
৭৮ বছর বয়সী এই সুইস এর আগে ঘোষণা দিয়েছিলেন যে, ফিফা সভাপতি হিসেবে ২০১১-১৫ দায়িত্ব পালনের পর তিনি আর এ পদের জন্য লড়বেন না। তবে এখন তিনি সেই সিদ্ধান্ত থেকে ইউটার্ন করলেন।  -ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ