ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন । মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতিতে জাতীয় সংসদের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কী বিষয়ে এরশাদ তার সঙ্গে আলোচনা করেন সেটি জানা যায়নি।
রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরশাদ বেরিয়ে এলে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুখ খোলেননি।
মাগরিবের বিরতির আগে প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন। বিরতির পরে তিনি তার সংসদ কার্যালয়ে যান। এ সময় সরকারি ও বিরোধীদলের অনেকেই সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রীর সঙ্গে।