• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর ও কুড়িগ্রামে জাপা’র নতুন আহ্বায়ক কমিটি

jatio_partyসিসি নিউজ: জাতীয় পার্টির রংপুর জেলা, মহানগর ও কুড়িগ্রাম জেলার বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিগুলো আগামী ১০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম কেন্দ্রীয় দফতরে জমা দেবে এবং ৯০ দিনের  মধ্যে উপজেলাগুলোর সম্মেলন শেষ করে জেলা সম্মেলন করবে।
বুধবার বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায়। এতে বলা হয়, “জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন।”
রংপুর জেলা কমিটিতে মোফাজ্জল হোসেন মাস্টারকে আহ্বায়ক, আবুল মাসুদ চৌধুরী নান্টুকে যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি আসিফ শাহরিয়ারকে সদস্য সচিব, মহানগর আহ্বায়ক কমিটিতে মো. মোস্তাফিজার রহমান (মোস্তফা)-কে আহ্বায়ক, অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরী ও আব্দুর রউফ মানিককে যুগ্ম আহ্বায়ক এবং এস.এম. ইয়াসিরকে সদস্য সচিব এবং কুড়িগ্রাম জেলা কমিটিতে একেএম মোস্তাফিজুর রহমান এমপিকে আহ্বায়ক ও মো. রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়েছে।  উৎস: নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ